আন্তর্জাতিক

ইরানে ভয়ঙ্কর দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

ইরানে ভয়ঙ্কর দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি
⏱️ পড়তে সময় লাগবে প্রায় 1 মিনিট

ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জনের প্রাণহানি ঘটিত হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আব্দানান ও দেহলোরানের মধ্যে হওয়া দুর্ঘটনায় নিহতরা গ্যাস পরিশোধনাগারের কর্মী ছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্তাধীন।

স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে জানিয়েছেন, “গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে যাওয়ার পর, দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।”

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।

এদিকে ইরানের সড়ক অবকাঠামো বেশ দুর্বল। একটি প্রতিবেদনে উল্লেখ আছে, গত বছরের মার্চ থেকে এই বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দেশে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলা আপডেট
সব পোস্ট দেখুন